Header Ads

নাড্ডার কনভয় হামলা গণতন্ত্রের উপর হামলা


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারে হিংসা আর  দুর্নীতি চরম সীমাতে পৌছিয়ে গেছে, বিজেপি সভাপতির ওপর  তৃণমূল  আক্রমণ করেছে,যা গণতন্তের উপর হামলা। আজ দ্বিতীয় দিনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  শান্তিনিকেতনে এক সভাতে এবং সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। তিনি  তৃণমূল সরকারের সমালোচনা করে বলেন, তোলা বাজ, দুর্নীতিবাজ আর পরিবার তন্ত্রের  সরকার, দেশে হিংসা ছড়ানোর ক্ষেত্রে এক নম্বরে, বিরোধীদের  রাজনৈতিক কর্মকাণ্ড করতে  বাধা প্রদান করা হচ্ছে। তিনি জানান, করোনা উদ্ভুত পরিস্থিতির জন্যে  নাগরিকত্ব  সংশোধনী আইনের  রুল তৈরি করা হয়নি। করোনা ভ্যাকসিনের পর আইন লাগু করা হবে। পশ্চিমবঙ্গের আর্থিক দুরাবস্থার কথা তুলে ধরে বলেন পশ্চিবঙ্গে এক শিশু ভুমিষ্ট হওয়ার পর মাথায় ঋণের বোঝা  দাঁড়াবে ৫০ হাজার টাকা। দিদি কৃষক আন্দোলন সমর্থন করছেন অথচ রাজ্যের কৃষকদের  কেন্দ্রীয় আর্থিক সাহায্য  থেকে বঞ্চিত করে রেখেছে। বিজেপি সোনার বাংলা গড়বে ২০০টির বেশি আসন পাবে এই অঙ্গীকার করে অমিত শাহ বলেন, রাস্তা ঘাট নেই, বড় বড় গর্ত, বিদ্যুৎ নেই, সব  বিদ্যালয়ে টয়লেট নেই সব দিকে বার্থ , ভাইপোর তোলাবাজি চলছে। ওপরে মমতা তলে নেতাজির আপত্তিকর পোস্টারের মত শান্তিনিকেতনে ওপরে অমিত শাহ তলে রবীন্দ্রনাথের  ছবি ছাপিয়ে বিজেপি সমালোচনার মুখে পড়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.