স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আসছেন
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী শনিবার গুয়াহাটি আসবেন। তিনি গুয়াহাটি আমিনগাঁও অসম দর্শন শীর্ষক এক অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। অমিত শাহ পশ্চিমবঙ্গে সফর করে ফিরে গেছেন 4,5 দিনের ব্যবধানে অসম সফরে আসছেন। অর্থ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী কেন্দ্রে এই অনুষ্ঠানে অবধারিত ভাবে নির্বাচনের ঢাকে কাঠি মারবেন। তিনি প্রস্তাবিত 755 কোটি টাকার গুয়াহাটি তে দ্বিতীয় মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল ও স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে আমিনগাঁও কুমার ভাস্কর বর্মন ক্ষেত্রে শিলচর ,দিফু,ধুবরী, ডিব্রুগর, উত্তর লখিমপুর, জোরহাট, নলবাড়ি, রঙ্গিযা এবং রহতে 9 টি আইন কলেজ নির্মাণের সুচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী।এই প্রকল্পের জন্যে 33 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।








কোন মন্তব্য নেই