Header Ads

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৬ তম জন্মবার্ষিকী সুষ্ঠভাবে পালন করল কেশব ক্লাব

 

সুব্রত দাস, বদরপুর: আজ কেশব ক্লাবের আয়োজনে নেহেরু যুব কেন্দ্রের পরিচালনায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৬ তম জন্মবার্ষীকি পালন করলেন বদরপুর ঘাট দেবেন্দ্রনগর এলপি স্কুলে।এবং সংক্ষিপ্ত অটল বিহারী বাজপেয়ীর জীবনের সংক্ষিপ্ত ব্ক্ত্যব তুলে ধরেন বিশিষ্ট বক্তারা।প্রথমে উপস্থিত অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়।তারপর প্রদীপ প্রজ্বলন করেন অতিথিরা।অতিথি সহ দেবেন্দ্রনগরের সুনাগরিকবৃন্দ এক এক করে শ্রদ্ধেয় অটল জীকে পুষ্পাঞ্জলি প্রদান করেন।এই অনুষ্ঠানে ৫০ জনের অধিক সুনাগরিক উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠানে অতিথি ছিলেন কাঠিগড়া এলপি স্কুলের শিক্ষক তপন দাসগুপ্ত,বিশিষ্ঠ সমাজসেবী সুখেন্দ চন্দ্র মালাকার। বক্তা তপন দাসগুপ্ত বলেন,অটল বিহারী বাজপেয়ী ১৯৯২ সালে পদ্মভূষণ,১৯৯৩ সালে ডি.লিট (সাহিত্যে ডক্টরেট) কানপুর বিশ্ববিদ্যালয়,১৯৯৪ সালে লোকমান্য তিলক পুরস্কার (শ্রেষ্ঠ সংসদ হিসাবে)পুরস্কার,পন্ডিত গোবিন্দ বল্লভ পন্ত পুরস্কার,২০১৫ সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। ততসঙ্গে তিনি একজন সুখ্যাত কবিও ছিলেন।অন্যদিকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি এস দাস,সহ-সভাপতি বাপ্পা রায়,সম্পাদক সুব্রত কুমার মালাকার,স্পোর্ট ইনচার্জ নরেন রায় চৌধুরী,কোষাধ্যক্ষ নির্মল দাস,সুব্রত দেব,সাগর দে প্রমূখও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.