বদরপুরে দশ কোটি টাকার ড্রাগস সহ আটক পাচারকারী
অনিন্দ্য ভট্টাচার্য, বদরপুর : বুধবার সকালে এক অভিযান চালিয়ে প্রায় দশ কোটি টাকার ড্রাগস সহ এক পাচারকারীকে আটক করেছে বদরপুর পুলিশ। আটক ড্রাগস প্রচারকারি পাথারকান্দি থানা এলাকার সাব্বির আহমেদ। এবং সঙ্গে আটক করা হয়েছে একটি এস এস ১০ই ১৩৩৯ নম্বরের ওয়াগনার গাড়ি । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান করিমগঞ্জ অতিরিক্ত আরক্ষি অধীক্ষক জ্যোতিরঞ্জন নাথ । ধৃত সাব্বির আহমেদকে টানা এক ঘন্টা জিজ্ঞেসাবাদ চালানো হয়। এই ড্রাগস গুলি আসাম ত্রিপুরা হয়ে বাংলাদেশে প্রচারের উদ্দেশ্যে আনা হয়েছিলো বলে জানতে পেরেছে পুলিশ । এই ড্রাগসের বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা হবে বলে অনুমান পুলিশের । আগেই পুলিশের কাছে বদরপুর হয়ে ড্রাগস পাচার হবে বলে খবর ছিল। সেই মত ফাঁদ পাতে পুলিশ। বেলা এগারোটা নাগাদ পাতা ফাঁদে আটকা পড়ে বমাল সহ সাব্বির।









কোন মন্তব্য নেই