Header Ads

ত্রিপুরার করোনা আক্রান্ত মহিলা কামাখ্যা ধামে থাকা পান্ডার ঘর সিল, পল্টনবাজারের হোটেলের রুম ও সিল




অমল গুপ্ত : ত্রিপুরার এক মাত্র করোনা আক্রান্ত মহিলা গীতা রানী কর্মকার, গুয়াহাটিতে কামাখ্যা ধাম, পল্টনবাজার এলাকা, বশিষ্ট মন্দির প্রভৃতি এলাকা ঘুরে পল্টনবাজার এলাকার সুখমনি হোটেলে দু-দিন ছিলেন, কামাখ্যা ধামের নগেন্দ্র নাথ শর্মা নামে এক পান্ডার ঘরেও একদিন ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। হোটেলটির দুটি রুম সিল করে দেওয়া হয়েছে। হোটেল কর্মচারীদের আইসোলেশনে রাখা হয়েছে। কামাখ্যা ধামের পান্ডার বাড়ির মালিককে কয়রেন্টিনে রাখার ব্যবস্থা হয়েছে। ওই মহিলা বালাজি মন্দির পরিদর্শন করে ১৮ মার্চ ত্রিপুরা ফিরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, নিজামুদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে অসমে এসে ব্যাক্তিরা লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে সরকারের হাজার আহ্বানে সাড়া দিচ্ছেন না, অথচ ত্রিপুরার মহিলা নিজের অভিজ্ঞতা তুলে ধরে ভিডিও প্রকাশ করে সরকারের সঙ্গে সহযোগিতা করেছেন, সেই ভিডিও গুয়াহাটির টিভি চ্যানেলে দেখানো হয়। বরাক উপত্যকার হাইলাকান্দির আলগাপুর অঞ্চলের বাসিন্দা সৌদি আরব থেকে ফিরে এই রোগে আক্রান্ত হন। তাকে নিয়ে ২৮ জন পজিটিভ ধরা পড়লো। আমেরিকার এক চিড়িয়াখানার বাঘ মারণ রোগে আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে গুয়াহাটি চিড়িয়াখানার পশু পাখিদের রক্ষা করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোরনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার একাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করা হয়, ২ লাখ, ৩১ হাজার, ২৩৮ জনকে দ্বাদশ শ্রেণিতে উন্নীত করা হবে। এবার মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সবে বরাত,  গুড ফ্রাইডে বাইরে নয় বাড়িতে বসে, সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করার আহবান জানায় সরকার। বিহু উৎসবে কমিটির পাঁচজন সদস্য পতাকা উত্তোলন করে জাতীয় উৎসবের সূচনা করবেন। লকডাউনের সব নির্দেশনা পালন করার নির্দেশ দিয়েছে সরকার। অসম সরকার ন্যায্য মূল্যে শাক-সব্জি বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, আগে মিষ্টির দোকানও খুলে দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.