নয়া ঠাহর প্রতিবেদন।প্রদূষণ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে রাজ্যের পরিবহন বিভাগ ।৪ নভেম্বর থেকে প্রথমে পরীক্ষামূলকভাবে ১৫টি বৈদ্যুতিন বাস চালানো হবে ।যদি এই নতুন পদক্ষেপ সফল হয় তাহলে বাসের সংখ্যা বাড়ানো হবে। নগরের পাঁচতারা হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হওয়া উত্তর-পূর্ব বৈদ্যুতিন মবিলিটি সমারোহ তে অংশগ্রহণ করে অসম রাজ্যিক পরিবহণ নিগমের অধ্যক্ষ অশোক কুমার ভট্ট রায় ৪ নভেম্বর থেকে গুয়াহাটিতে এই পরিষেবা আরম্ভ করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
কোন মন্তব্য নেই