Header Ads

বল্লভভাই প্যাটেলের জন্মদিন পালন দেশজুড়ে, জম্মু-কাশ্মীর ও লাদাখ কেন্দ্রীয় শাসিত হলো

নয়া ঠাহর প্রতিবেদন : নয়া ঠাহর প্রতিবেদন : আজ লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন দেশজুড়ে 'রাষ্ট্রীয় একতা দিবস' হিসেবে পালিত হয়। সেই সঙ্গে সঙ্গতি রেখে দেশজুড়ে একতা দৌড়ও অনুষ্ঠিত হয়।
আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 'বলিদান দিবসও'। এই দিনে ইন্দিরা গান্ধীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'রাষ্ট্রীয় একতা দিবস'-এ বল্লভভাই প্যাটেল এবং ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সর্দার বল্লভভাই প্যাটেলর স্মৃতিতে নির্মিত গুজরাটের 'স্ট্যাচু অব ইউনিটি'-তে গিয়ে লৌহপুরুষকে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী মোদি।
এদিকে, আজ জম্মু-কাশ্মীর ও লাদাখ দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে পরিগণিত হয়। ৩৭০ ধারা বাতিলর পর কেন্দ্রীয় সরকার সাময়িকভাবে জম্বু-কাশ্মীরকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করেছে। তবে, লাদাখকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হলেও বিধানসভা থাকবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.