Header Ads

অসমে গত ২৪ ঘন্টায় লাদেনের হাতে হত ৫

 নয়া ঠাহর, গুয়াহাটি

 লাদেন কোনও সন্ত্রাসবাদী নয়, অসমের লাদেন এক বুনোহাতি,কয়েকমাস থেকে গোয়ালপাড়া, মাটিয়া, রংজুলি প্রভৃতি অঞ্চল দাপিয়ে বেড়াচ্ছে। খাদ্যের সন্ধানে এসে মানুষের আক্রমণের মুখোমুখি হয়েও জনপদ ছেড়ে পালাচ্ছে না।

 প্ৰতীকী ছবি, সৌঃ ইন্টারনেট
গত ২৪ ঘন্টায় ৫ জনকে হত্যা করেছে। শুধু তাই নয় গত কয়েক মাসে প্রায় ৫০ জন এই বুনোহাতিটির আক্রমণে মারা গেছে বলে জানা গেছে। বুধবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ট্রাঙ্কুলাইজ করে হাতিটিকে   বাগে আনার নিৰ্দেশ দিয়েছেন। তারপর সেটিকে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন রাজ্য বন বিভাগকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.