পেপার মিল বন্ধ, বিদেশ থেকে টন টন পেপার আমদানি করা হচ্ছে, নুমলিগর বেসরকারিকরণের প্রস্তাবের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ
অমল গুপ্ত, গুয়াহাটি
অসমের এক মাত্র বৃহৎ শিল্প উদ্যোগ হিন্দুস্থান পেপার কর্পোরেশনের অধীন কাছাড় পেপার মিল এবং জাগিরোড পেপার মিল দুটি তিনবছর থেকে বন্ধ, বিনা বেতনে,বিনা চিকিৎসায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। ২ হাজার কোটি টাকার বিরাট সম্পত্তি জলের দরে বিক্রি করার ষড়যন্ত্র চলছে বলে দুটি মিলের ইউনিয়ন অভিযোগ করেছে। কাছাড় পেপার মিলের শুধু বয়লার চালু করলে ৮, ১০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত, তাতে বরাকের প্রাত্যাহিক লোডশেডিং কিছুটা সুরাহা হতো বলে ইউনিয়ন নেতা মানবেন্দ্র চক্রবর্তী জানিয়েছিলেন।

ছবি, সৌঃ আন্তৰ্জাল
দুটি পেপার মিল বন্ধ, অথচ রাশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে গুয়াহাটি আমিনগাঁও শয়ে শয়ে মেট্ৰিক টন নিউজ প্রিন্ট এবং অন্যান্য ধরনের পেপার আমদানি করা হচ্ছে। আমিনগাঁওয়ের ওয়ারহাউসের এক সূত্র আজ জানান, কলকাতা খিদিরপুর বন্দর থেকে কনটেইনার করে গুয়াহাটি আসছে। প্রতি রিল কাগজের জন্যে ১৫ হাজার টাকা করে ওয়ারহাউসকে ফিজ নেওয়া হচ্ছে বলে সূত্রটি জানান। অসমের পেপার মিল দুটির পর নুমলিগড় তেল শোধনাগার বেসরকারিকরণ করার চেষ্টা চলছে।
জল বিদ্যুৎ সংস্থা নেপকো অন্য প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলেছে বলে শ্রমিক সংগঠন অভিযোগ করেছে। বুধবার প্রদেশ ৩৭ জাতীয় সড়ক অবরোধ করে নুমলিগর শোধনাগার বেসরকারিকরণের প্রস্তাবের বিরোধীতা করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, কংগ্রেস সভাপতি রিপুন বরা, বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া, রকিবুল হুসেইন সাংসদ প্ৰদ্যুৎ বরদলৈ, গৌরব গগৈ শতাধিক পথ অবরোধ করলে পুলিশ গ্রেফতার করে। তরুণ গগৈ ডু অর ডাই নীতি নিয়ে নুমলিগর শোধনাগারকে বাঁচাতে হবে। এদিকে অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এনআরএল-এর কর্মীদের সঙ্গে বৈঠক করে আশ্বাস দিয়েছেন, কেন্দ্রীয় তেল মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে এ ব্যাপারে কথা বলা হবে। কোনওভাবে বেসরকারিকরণ করতে দেওয়া হবে না।

কোন মন্তব্য নেই