Header Ads

প্রয়াত সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত

ননী গোপাল ঘোষ : বর্ষীয়ান সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৃহস্পতিবার সকালে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। হার্ট ও কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।
বাংলাদেশের বরিশালে ৩ নভেম্বর ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। রাজ্যসভার সাংসদ ছিলেন বহুদিন। প্রায় ২৫ বছরের সাংসদ জীবন ছিল তাঁর। পাঁশকুড়া ও ঘাটাল লোকসভা কেন্দ্র থেকেও জয়ী হয়ে লোকসভায় গিয়েছিলেন তিনি। সংসদে তাঁর বাগ্মিতার পরিচয় রেখে গেছেন তিনি। সংসদের উচ্চ ও নিম্ন দুই কক্ষেই সরকার বিরোধীতায় গুরুদাস দাশগুপ্ত ছিলেন অন্যতম মুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.