Header Ads

কর্নাটকে ইতিহাস বই থেকে বাদ পড়তে চলেছেন টিপু সুলতান, পালন হবে না টিপু সুলতানের জন্মতিথি

ননী গোপাল ঘোষ : কর্ণাটকের ইতিহাস বই থেকে বাদ পড়তে চলেছেন টিপু সুলতান। জানা গেছে, কোডাগুর বিজেপি বিধায়ক আপ্পাচু রাজনের পরামর্শেই নাকি এই পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। এই খবর পেয়েই কর্ণাটকের বিরোধী দল কংগ্রেস সরব হয়েছে। তবে, সরকারের সিদ্ধান্ত বদলাবে না বলেই জানা গেছে। ১০ নভেম্বর টিপু সুলতানের জন্মতিথি পালন করবে না সরকার।
কর্ণাটকে টিপু সুলতানের প্রভাব রয়েছে। আঠারো শতকের দেশ শাসক টিপু সুলতান 'মহীশূরের বাঘ' বলেও পরিচিত।কংগ্রেস টিপু সুলতানকে শৌর্য ও সাহসের প্রতীক হিসাবে ব্যাখ্যা করলেও,  বিজেপি অত্যাচারি ক্ষমতালিপ্সু শাসক হিসাবে আখ্যা করেছে টিপু সুলতানকে।
মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা জানিয়েছেন, টিপু সুলতানের জন্মজয়ন্তী পালন বন্ধ সহ রাজ্যের ইতিহাস বই থেকেও বাদ দেওয়া হবে টিপু সুলতানকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.