Header Ads

শক্তিপীঠ মা কামাখ্যার মন্দিরে আশীষ নিতে কেন্দ্রীয় মন্ত্রী


উত্তর পূর্বাঞ্চলের দিকে কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিয়েছে:সোম প্রকাশ

দেবযানী পাটিকর।অসমের সাথে "সম্পর্ক অভিযান" এর অন্তর্গত   মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বাণিজ্য এবং উদ্যোগ মন্ত্রী নীলাচল পাহাড় স্থিত শক্তিপীঠ মা কামাখ্যা দর্শন করে আশীর্বাদ নিলেন । এ প্রসঙ্গে তিনি বলেন যে তিনি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছেন যে তিনি মাকে দর্শন করে মার আশীর্বাদ নিতে পেরেছেন ।মন্দির পরিসরে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে উত্তর-পূর্বাঞ্চলের প্রতি কেন্দ্র সরকার নজর দিয়েছে শুধু তাই নয় সমগ্র দেশের পার্বতীয় প্রদেশ গুলির দিকে কেন্দ্র সরকার এখন বিশেষভাবে নজর দিয়েছে |তিনি আরো বলেন অসম ভ্রমণে তিনি অসমের অনেক উদ্যোগপতির  সাথে কথা বলেছেন এবং উত্তর-পূর্বাঞ্চলের যাতে অনেক  বেশি ইন্ডাস্ট্রি গড়ে ওঠে তার উপর বিশেষভাবে নজর দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। কাশ্মীর সম্পর্কে তিনি বলেন যে কাশ্মীরের অবস্থা এখন অনেক ভালো ।যে কেউ সেখানে গিয়ে নিশ্চিন্তে ঘুরে আসতে পারে ।আর কাশ্মীর এখন ভারতের সাথে যুক্ত হয়ে গেছে। অসমের সমস্যা নিয়ে তিনি প্রধানমন্ত্রী ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীর সাথে আলোচনায় বসবেন বলেও তিনি উল্লেখ করেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী মালিগায়ের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে মুখ্য কার্যালয়ের সামনে অবস্থিত নেপালী সাহিত্য সভার সভাপতি দুর্গা খটিবাড়ার ঘরে যান সেখানে তিনি  দুর্গাজীর সাথে কাশ্মীর ও এনারসির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন ।





এর সাথে মন্ত্রী কাশ্মীরের ৩৭৫  ধারা ও ৩৫এ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করেন। উল্লেখনীয় যে অনুচ্ছেদ ৩৫ (এ )৩৭০ ধারার একটা অংশ ।এই ধারার অধীনে যে কোন অন্য রাজ্যের নাগরিক কাশ্মীরে কোন সম্পত্তি কিনতে কিংবা স্থায়ী নাগরিক হয়ে থাকতে পারবেনা ।কেন্দ্র সরকার জম্মু কাশ্মীর কে বিশেষ ক্ষমতা প্রদান করা এই ৩৭০ ধারা কে সরিয়ে দিয়ে কাশ্মীরকে ভারতের সাথে জুড়ে দিয়েছে। এই বিষয়টি নিয়ে সমগ্র রাজ্যে আলোড়নের সৃষ্টি হয়েছিল হয় ।এই আলোচনার পর দুর্গাজী বলেন যে তিনি খুবই খুশি হয়েছেন যে কেন্দ্রীয় মন্ত্রী আজ তার বাড়িতে এসেছেন। তিনি আরো বলেন যে আমরা ভারতীয় আর কাশ্মীর নিয়ে সরকার যে ফায়সালা নিয়েছে তা আরো আগে নিলেই ভালো হতো ।এছাড়াও তিনি মন্ত্রীর সাথে এনআরসি আর নেপালী সাহিত্যও নেপালি ভাষা তে উচ্চশিক্ষা গ্রহণ করতে গিয়ে ছাত্রছাত্রীদের যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এ বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন। এরপর মন্ত্রী রেডিশন ব্লুএর  সামনে থাকার তাইবুনিসার ঘরে যান। সেখান থেকে তিনি গৌহাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতাপ জ্যোতি সন্দিকৈর সাথে দেখা করে মতবিনিময় করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.