হাউডি মোদীর পর এবার রাষ্ট্রসংঘ ! মোদীর ভাষণে হাতে তালি ট্রাম্পের
বিশ্বদেব চট্টোপাধ্যায় : নির্ধারিত সূচিতে না থাকলেও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলে গেলেন রাষ্ট্রসংঘের ক্লাইমেট অ্যাকশন সামিটে। শ্রোতার আসনে বসে শুনলেন মোদীর ভাষণ। এরপর হাতে তালিও দেন তিনি।
মানুষের সৃষ্ট করা গ্লোবাল ওয়ার্মিং-এর কারণ নিয়ে মতো বিরোধের কারণে রাষ্ট্রসংঘে মহাসচিবের ডাকা গুরুত্বপূর্ণ বৈঠকে যাওয়ার কথা না থাকলেও, সেখানে হঠাৎই হাজির হয়ে যান ডোলান্ড ট্রাম্প। ভাইসপ্রেসিডেন্ট মাইক পেন্স এবং সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পিওকে সঙ্গে নিয়ে তিনি বৈঠকে হাজির হয়েছিলেন। সেখানে ছিলেন প্রায় ১৫ মিনিটের মতো।
সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ ছাড়াও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের ভাষণও তিনি শোনেন। মোদীর ভাষণ চলাকালীন ট্রাম্পকে হাতে তালি দিতেও দেখা যায়। সেই সময় মোদী ক্লাইমেট চেঞ্জে ভারতের প্র্যাক্টিকাল অ্যাপ্রোচ এবং রোড ম্যাপ নিয়ে বলছিলেন। এছাড়াও বিশ্বের দরবারে ভারত যে চেষ্টা করেছে, তাও তুলে ধরেন মোদী।
আমেরিকার প্রেসিডেন্ট সেখানে কোনও মন্তব্য করেননি। অন্যদিকে, রাষ্ট্রসংঘের এই শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী মোদী, সেখানে ভারতের শুরু করা ডিজাস্টার রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচারে যোগ দেওয়া আহ্বান জানান।
ওদিকে আজ মার্কিন মুলুকে মুখোমুখি মোদী-ট্রাম্প, বৈঠক ঘিরে জল্পনা শুরু হয়ে গেছে ! ফের একক বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার মাঝেই একফাঁকে একক বৈঠক সারবেন এই দুই রাষ্ট্রপ্রধান। সূত্রের খবর স্থানীয় সময় ১২টা ১৫ মিনিট এবং ভারতীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে হবে এই বৈঠক। দুই রাষ্ট্রপ্রধানের এই বৈঠকে আলোচ্য বিষয় কাশ্মীর হবে কিনা এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
যদিও কাশ্মীর নিয়ে বারবারই ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মোদী। এমনকী হাউডি মোদী অনুষ্ঠানেও কাশ্মীর সমস্যা নিয়ে একটি শব্দও খরচ করেনি মোদী এবং ট্রাম্প। যদিও পাক প্রধানমন্ত্রী ইমরান খান বারবার কাশ্মীর প্রসঙ্গ তুলে ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন। ট্রাম্পও তাতে সম্মতি জানিয়ে বলেছেন, যদি দুই দেশ সম্মত হয় তবেই তিনি কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে প্রস্তুত। বরাবরের মতোই এই বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উঠলে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব যে মোদী এড়িয়ে যাবেন তাতে কোনও সন্দেহ নেই।
হাউস্টনে হাউডি মোদী সভায় যাওয়ার আগে কাশ্মীরি পণ্ডিতদের কাছে বিপুল অভ্যর্থনা পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাউডি মোদী অনুষ্ঠানে মঞ্চে উঠে তিনি বলেছিলেন, দেশে সব কিছু ঠিক আছে। কাশ্মীর নিয়ে চিন্তার কোনও কারণ নেই। মোদীর এই মন্তব্যের পর করতালিতে ফেটে পড়েছিল গোটা স্টেডিয়াম। তাতেই ট্রাম্প আঁচ করতে পেরোছিলেন কাশ্মীর নিয়ে কতটা সংবেদনশীল ভারত এবং ভারতীয়রা।
একবার নয় কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব একাধিকবার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কাশ্মীরের বাসিন্দাদের মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিখেছিলেন এভাবে চলতে দেওয়া যায় না। দুই দেশের উচিত একটি শান্তিপূর্ণ পথ বেছে নেওয়া। তাই আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইমরানের সঙ্গে এক বৈঠকের পরের দিনই মোদীর সঙ্গে ট্রাম্পের একক বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।










কোন মন্তব্য নেই