Header Ads

শিবসাগরের গৌরীপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত বন বিভাগের চার কর্মী


নয়া ঠাহর প্রতিবেদন। শিবসাগরের গৌরীসাগরে শুক্রবার সকালে কর্তব্য শেষ করে ফিরে আসার পথে এক ভয়ংকর দূর্ঘটনায় নিহত হয় বন বিভাগের চার কর্মী।এই ঘটনায় গভীর শোক প্রাকাশ করেছে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।এই করুন ঘটনায় নিহত হন প্রশান্ত দত্ত, নিজামুদ্দিন আহমেদ,প্রিয়ম মেছ, আর বিপুল হাজারিকা।মন্ত্রী শুক্লবৈদ্য এদের সবার পরিবার পরিজনজকে গভীর সবেদনা জানিয়ে নিহতদের বিদেহী আত্মার সাদগতি কামনা করেছেন।বনমন্ত্রী  পরিমল শুক্লবৈদ্য উজনি আসামের মুখ্য বন সংরক্ষনের একটা দলকে নেতৃত্ব দিয়ে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন।

 সাথে কর্তব্যরত অবস্থায় নিহত হওয়া বন বিভাগের কর্মচারী পরিবারকে সহায়তা ও আহতদের উন্নত চিকিৎসা ব্যবস্থা করার যাবতীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। ওদিকে নিহত ৪ বনকর্মী কে শিবসাগর বন সংমন্ডলের এর কার্যালযয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় ।অসম সরকারের বনমন্ত্রীর হয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংমন্ডলের প্রাধিকারী জয়শ্রী নাইডিং। এর সাথে শিবসাগর জেলা উপায়ুক্ত ,জেলা পুলিশের অধিকারী ,নাজিরা মহকুমাধিপতির সাথে জেলার প্রতিটি বিভাগের উচ্চ আধিকারিকরা এবং বিভিন্ন দল সংগঠনগুলিও নিহত চার বনকর্মীকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.