আমেরিকায় ফের হামলা বন্দুকধারীর, মৃত ৯
নয়া ঠাহর প্রতিবেদন : শনিবার টেক্সাসের ভিস্তা শপিং মলে এলোপাথাড়ি গুলি চালানোর ফলে মৃত্যু হয়েছিল ২০ জনের। ফের আবার ২৪ ঘণ্টা যেতে না যেতেই আমেরিকারই ওহায়োর ডেটন এলাকায় প্রকাশ্যে রাস্তায় গুলি চালানোর ফলে মৃত্যু হল ৯ জনের। আহতের সংখ্যা অন্তত ১৬। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বন্দুকবাজও। ডেটনের ই ফিফথ স্ট্রিটের নেড পিপার্স বারের বাইরে ঘটেছে এই গুলি চালানোর ঘটনা ।
ডেটনের সহকারী পুলিশ প্রধান ম্যাট কারপের জানিয়েছেন, পেট্রাল ডিউটিতে থাকা পুলিশ অফিসারেরা বন্দুকবাজকে গুলি চালিয়ে মেরেছে ।









কোন মন্তব্য নেই