Header Ads

সৌদি নারীদের আরও স্বাধীনতা বাড়ানো হল

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ

জীবনযাত্রার ক্ষেত্রে আরও একধাপ এগোলেন সৌদি আরবের নারীরা । পাসপোর্টের জন্য আবেদনের ক্ষেত্রে এখন থেকে আর পুরুষ অভিভাবকদের অনুমতির প্রয়োজন নেই সৌদি নারীদের । পুরুষদের মতো তাঁরাও বেড়াতে যেতে পারবেন ।

                                                         ছবি, সৌঃ আন্তৰ্জাল

বয়স ২১ হলেই যে কোন সৌদি নারী পুরুষ অভিভাবকদের অনুমতি ছাড়াই আবেদন করতে পারবেন পাসপোর্টের জন্য । এই নিয়মের সঙ্গে সন্তানের জন্মনিবন্ধনের অধিকার চালু হয়েছে । এখন থেকে বিয়ের পাশাপাশি বিচ্ছেদের বিষয়টি তাঁরা নিবন্ধন করতে পারবেন ।


সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান,  সৌদি নারীদের অধিকার বাড়িয়ে দেশের অর্থনীতি আরো চাঙ্গা করতে চাইছেন ।


সম্প্রতি, নারীদের গাড়ি চালানো,  স্টেডিয়ামে বসে খেলা দেখা, সেনাবাহিনীতে নারীদের অন্তর্ভুক্তি সহ বেশ কিছু ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের দরজা খুলে দিয়েছে সৌদি আরব । যুবরাজ সালমান আগামীতে আরও কিছু ক্ষেত্রে সৌদি নারীদের উপর চলা নিষেধাজ্ঞা শিথিল করতে পারেন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.