Header Ads

এলওসিতে বোফোর্স কামান নামালো ভারত

বিশ্বদেব চট্টোপাধ্যায় : নরেন্দ্র মোদি একজন এমন প্রধানমন্ত্রী যে তিনি কখন কি করবেন তা অনুমান কেউ করতে পারে না । নোট বন্দি করা হোক বা সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক, সব কিছুই হঠাৎ করে হয় আর কেউ জানতেও পারে না যে কখন কি হতে চলেছে ! জম্মু কাশ্মীর নিয়ে যে সব খবর সামনে আসছে তার থেকে এইটুক তো বোঝা যাচ্ছে যে জম্মু কাশ্মীর ও তার আসে পাশে অনেক কিছু এরকম হতে পারে যার অনুমান জনগণ করতে সক্ষম নয়। এটাও বলা হচ্ছে যে জম্মু কাশ্মীরের উপর থেকে ধারা ৩৭০ ও ৩৫-এ  সরিয়ে দেওয়া হতে পারে। এই ধারাগুলির কারণে  অন্য রাজ্যের কেউ জম্মু কাশ্মীরে জায়গা কিনতে পারে না।
কাশ্মীর কিছু বিশেষ অধিকার পায় আর এই কারণেই সেনারা মন খুলে সন্ত্রাসবাদকে দমন করতে পারে না। এবং যে সব হিন্দুদের কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাদের পুনরায় ফেরানো যাবে। কিন্তু এই ধারা সরানো নিয়ে পাকিস্তানের বন্ধু অনেক নেতা যেমন মেহবুবা মুফতি সহ অনেক ধার্মিক উন্মাদ নেতারা হুমকি দিয়েছে যাতে এই ধারাকে সরানো না হয়। কিন্তু ভারত  সরকার কাউকে ভয় পায় না তাই এই ধারাকে সরিয়ে দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এছাড়া এটাও শোনা যাচ্ছে যে, জম্মুকে আলাদা রাজ্য  করে দেওয়া হবে এবং কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্র শাসিত প্রদেশ করে দেওয়া হতে পারে।
এই সব খবরের মধ্যে আরেকটি খবর সামনে এসেছে--হতে পারে মোদির মনে অন্য কিছু চলছে। হতে পারে পোক (পাক অধিকৃত কাশ্মীর) এর ব্যাপারে সরকার কোনো অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এইসবের মধ্যে আরেকটি খবর সামনে আসছে। খবর অনুযায়ী, ভারতীয় সেনা বোফোর্স কামান বা তোপ সাজানো শুরু করে দিয়েছে।
বোফোর্স কামান বা তোপ  কোনো সাধারণ কামান বা তোপ নয়, এটা খুব হেভি তোপ বা কামান। শত্রুদের সীমার ভেতর প্রচণ্ড প্রহার করার জন্য এটি ব্যবহার করা হয়। এই তোপ বা কামান কে ব্যাবহার করেই ভারত কারগিলের যুদ্ধ জয় করেছিল। কারগিল যুদ্ধের সময় পাকিস্থানের বেশির ভাগ ঘাঁটিকে বোফোর্স দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল। এবার এটিকে পাকিস্তান সীমায় পোস্ট করে দেওয়া হয়েছে।
ভারতীয় সেনার মুভমেন্ট হচ্ছে এবং অনেক রকম ভাবে অ্যাকশনের সম্ভাবনা সামনে আসছে, পাকিস্থানে এইসব নিয়ে ভয় বা আতঙ্কের  পরিবেশ সৃষ্টি হয়ে আছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.