জনজাতি সংগঠনসমূহের সমন্বয় সমিতি অসমের গুরুত্ব পূর্ণ সভা সম্পন্ন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : জনজাতি সংগঠনসমূহের সমন্বয়রক্ষী সমিতি অসম(সিসিটিওএ)-র একটি বিশেষ সভা বৃহস্পতিবার গুয়াহাটির পল্টন বাজার স্থিত জনজাতীর বিশ্রাম ঘরে সম্পন্ন হয়। সদৌ অসম ট্রাভেল সংঘ, নিখিল বড়ো ছাত্র সংস্থা ,নিখিল রাভা ছাত্র সংস্থা ,মিসিং ছাত্র সংস্থা,তিয়া ছাত্র সংস্থা, সদৌ অসম ট্রাভেল ইয়ুথ লীগ, সদৌ ডিমাসা ছাত্র সংস্থা, সদৌ অসম সনোয়াল কছা রী ছাত্র সংস্থা, মেছ কাছারি জাতীয় পরিষদ, আসাম দেউড়ি ছাত্র সংস্থা, সদৌ অসম গারো ছাত্র সংস্থা, সদৌ আসাম হাজং ছাত্র সংস্থা, কার্বি ছাত্র ইউনিয়ন,কার্বি ছাত্র সংস্থা,সদৌ অসম মদাহী জনজাতি ছাত্র সংস্থা, আসাম সিংফো ছাত্র সংস্থা,সদৌ অসম মান ছাত্র সংস্থা, সদৌ অসম বর্মান কাছারি স্বাস্থ্য সংস্থা, ডিমাসা স্টুডেন্ট এসোসিয়েশনের ঐক্যবদ্ধ মঞ্চ জাতি সংগঠনসমূহের সমন্বয় রক্ষী সমিতির সকল সদস্যদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আগামী ৩১ আগস্ট প্রকাশ পাবে রাষ্ট্রীয় নাগরিকপঞ্জি। এনআরসির এবং রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি অসম চুক্তির ৬ নম্বর দফাঅনুসারে খিলঞ্জীয়া জনজাতি, খিলঞ্জীয়া অসমীয়া এবং অন্যান্য খিলঞ্জীয়া জনগোষ্ঠীর সাংবিধানিক রক্ষাকবচ বৃহৎ নদীবান্ধ শ্রী হরি শংকর ব্রাহ্ম কমিটির প্রতিবেদন আদি বিষয়ে আলোচনা করে কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় । অসমের রাষ্ট্রীয় নাগরিক পঞ্জি এবং রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে আয়োজিত এই সভাতে সভায় দেশের উচ্চতম ন্যায়ালয়ের তদারকে চলে থাকা অসমীয়া রাষ্ট্রীয় নাগরিক পঞ্জিকরণ উন্নতিকরন প্রক্রিয়াতে খিলঞ্জীয়া লোকের নাম বাদ পড়ার বিপরীতে সহস্রাধিক সন্দেহযুক্ত নাগরিকের নাম অন্তর্ভুক্তর অভিযোগ উত্থাপন করা হয়। সভায় জনজাতীয় তথা অন্যান্য খিলঞ্জীয়া নামে জায়গা না পাওয়া, অন্যদিকে হাজার হাজার অবৈধ বিদেশির নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। ওদিকে হাজার হাজার অবৈধ বিদেশীদের নাম অন্তর্ভুক্ত হওয়া নাগরিকপঞ্জি কখনো শুদ্ধ বলে মানা যাবে না বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়। এই সভাতে ,৩১ আগস্ট তারিখে নাগরিক পঞ্জী চূড়ান্ত তালিকা প্রকাশের সময় জাতি ধর্ম নির্বিশেষে সকাল শ্রেণির জনসাধারণের শান্তি-সম্প্রীতি অটুট রাখার জন্য সরকারকে আহ্বান জানানো হয়। অসম চুক্তির ৬ নম্বর দফা অনুসারে খিলঞ্জীয়া জনজাতি খিলঞ্জীয়া অসমীয়া এবং অন্যান্য খিলঞ্জীয়া জনগোষ্ঠীর সাংবিধানিক রক্ষাকবচ আসাম চুক্তি কার্যকর করার জন্য কেন্দ্রীয় সরকার গঠন করা উচ্চ সমিতির প্রকাশ করা বিজ্ঞাপনের ওপরে।বিষদ ভাবে আলোচনা করা হয় ।








কোন মন্তব্য নেই