Header Ads

চলে গেলেন সাংবাদিক মলিন শৰ্মা

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ চলে গেলেন সাংবাদিক মলিন শৰ্মা। রোববার রাত ১১ টা নাগাদ তারাপুর ফায়ার ব্ৰিগেডের সামনে পথ দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অকস্মাৎ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক মহলে। 

                                                                      ছবি, সৌঃ আন্তর্জাল
ইনার হুইল ক্লাবের এক অনুষ্ঠান থেকে বেড়িয়ে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন। আচমকা এই দুৰ্ঘটনা। মলিনের এই দুৰ্ঘটনার খবর পেয়ে গোটা শিলচর শহরে শোকের ছায়া নেমে এসেছে। মাত্ৰ ৪৩ বছর বয়সে মারা গেলেন তিনি। রেখে গেলেন স্ত্ৰী, কন্যা সমেত অসংখ্য প্ৰিয়জনদের। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.