Header Ads

বিশ্বজুড়ে মোদীর প্রভাব, মোদীর নাম নিয়ে নির্বাচনে জিততে চাইছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী

বিশ্বদেব চট্টোপাধ্যায়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে । শুধু দেশ নয় বিদেশেও ভারতের প্রধানমন্ত্রীর নামের গুণগান হচ্ছে। পরিস্থিতি এখন এমন জায়গায় এসে গেছে যে বিদেশে হওয়া নির্বাচনে নরেন্দ্র মোদী চর্চার বিষয় হয়ে গেছেন। ইজরায়ালের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মোদীর সাহায্যে নিজের দেশের ভোটারদের আকর্ষণের চেষ্টা করছেন। ইজরায়েলে ভারতের সঙ্গে সম্পর্ক রাখা ভোটারদের সংখ্যা খুব কম নয়। তাদের নিজের পক্ষে টানার জন্য নেতানিয়াহু মোদীর ভরসায় রয়েছেন।
বলা হচ্ছে, নেতানিয়াহু-এর মোদির সাথে যে সব ছবি আছে সেগুলিকে ইজরায়ালে জমিয়ে প্রচারে ব্যবহার করা হচ্ছে, যাতে এই বিষয়ে সংকেত দেওয়া যেতে পারে যে দুই নেতার সম্পর্ক মধুর এবং ভারত ইজরায়ালের সত্যিকারের বন্ধু । নেতানিয়াহু এটিকে নিজের উপলব্ধি হিসাবে প্রচারিত করতে চান। তিনি সেপ্টেম্বরে ভারতে আসার পরিকল্পনাও করছেন। যদিও সূত্র অনুযায়ী ভারত ওকে  আগস্টের শেষ সপ্তাহে আসার অনুরোধ করেছে কিন্তু নেতানিয়াহু  সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই আসতে চান। ইজরায়ালে ১৭ই সেপ্টেম্বরে নির্বাচন তাই তার ঠিক আগে মোদীর সাথে সাক্ষাৎ তার পক্ষকে শক্তিশালী করতে পারে।
ইজরায়ালের প্রধান সমাচার পত্র হরিত্যাজে কলম লেখা ওসসি বেরটর একটি লেখার মাধ্যমে এই বিষয়টি প্রকাশ করেছেন। ইজরায়ালে এই বছর মার্চে নির্বাচন হয়েছিল ।  তাতে নেতানিয়াহু-এর লিকুড পার্টি সবচেয়ে বেশি সিট পায় কিন্তু তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সংগ্ৰহ করতে পারেন নি। তাই আরেকবার নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনের দিন যত কাছে আসছে  ইজরায়ালে মোদির নামের চর্চা বাড়ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.