ব্রহ্মপুত্রের জলস্তর বৃদ্ধি , বন্ধ হলো গুয়াহাটি ও উত্তর গুয়াহাটির ফেরী পরিষেবা
দেবযানী পাটিকর,গুয়াহাটি। অসমের জীবন রেখা স্বরূপ ব্রহ্মপুত্রের জল স্তর বিপদজনক ভাবে বৃদ্ধি পেয়েছে ফলে বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৪৫ থেকে গুয়াহাটি এবং উত্তর গুয়াহাটির মাঝে ফেরী সেবা বন্ধ করে রাখার নির্দেশ দিয়েছেন কামরুপ উপায়ুক্ত এবং অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কার্যকরী হবে এই নির্দেশ। যতদিন পর্যন্ত ব্রহ্মপুত্রের জলস্থর স্বাভাবিক না হয় ততদিন পর্যন্ত বন্ধ থাকবে এই ফেরী সেবা। এর বদলে রাত পর্যন্ত চলবে এস টি সি বাস।
উল্লেখনীয় যে গত তিনদিন ধরে লাগাতার মুষলধার বৃষ্টির ফলে ব্রহ্মপুত্রের জলস্তর প্রতি ঘন্টাতে বাড়ছে এবং বিপদসীমার উপর দিয়ে বইছে। সরকারি বিভাগীয় কর্তৃপক্ষের প্রকাশ করা তথ্য অনুসারে ব্রম্মপুত্রের জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে ।ফলে প্রশাসন ফেরী সেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে ।উল্লেখ্য যে উত্তর গুয়াহাটি ও গুয়াহাটির মাঝে লোকেদের যাতাযাত করার ক্ষেত্রে যাতে কোন অসুবিধা না হয় তার প্রতি লক্ষ্য রেখে জেলা প্রশাসন রাত পর্যন্ত এএসটিসি বাস পরিষেবা অব্যাহত রাখার ব্যবস্থা করেছে









কোন মন্তব্য নেই