Header Ads

পরিচয় গোপন রেখে বিয়ে ও প্রতারণা, অভিযুক্তের খোঁজে ভাঙ্গা পুলিশ

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুরঃ বিজেপির ব্লক মণ্ডল সভাপতি ও ভাঙ্গা যুবমোর্চা, বজরং দলের কর্মীদের সাহায্যে  উদ্ধার  হলেন  ডবকার এক মহিলাকে। এক ভিনধর্মী যুবক পরিচয় গোপন রেখে ওই মহিলাকে বিয়ে করে। তারপর দু'বছর এক সাথে গুয়াহাটিতে কাটিয়ে শেষ পর্যন্ত মহিলাটিকে ভাঙ্গায় এনে ছেড়ে দিয়ে গা ঢাকা  দেয়। ঘটনাটি ধরা পড়ে গত মঙ্গলবার বিকেলে ভাঙ্গা বাজারে। অসহায় ওই মহিলা ওইদিন বিকেলে ভাঙ্গা বাজারে সামান্য আশ্রয়ের জন্য  স্থানীয়দের সাহায্য  চায় । দু একজনকে তাঁর সমস্যার কথা বলে।
খবর পেয়ে ব্লক মণ্ডল বিজেপি সভাপতি বনোজ চক্রবর্তী স্থানীয় যুবমোর্চা ও বজরং দলের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ভাঙ্গা বাজারে ছুটে যান। তারা অসহায় এই মহিলাটিকে উদ্ধার করে ভাঙ্গা পুলিশ পেট্রোল পোস্টে নিয়ে যান। এখান থেকে পুলিশ রাতেই মহিলাটিকে বদরপুর থানায় নিয়ে আসে। 
ওই মহিলা জানান, তার বাড়ি নগাঁও জেলার ডবকাতে, তার বাবা অনেক আগে মারা গেছেন। ঘরে বৃদ্ধা মা আর তিনি থাকতেন।দু বছর আগে এক দিন তাদের ঘরে বিদ্যুৎ লাইনে গোলযোগ দেখা দেয়। তখন লাইনে কাজ করার জন্য ভিন্নধর্মীয় যুবকটি তাদের ঘরে যায়। সে নিজেকে মেয়েটির ধর্মীয় যুবক বলে পরিচয় দেয়, জানায় তার বাড়ি কাটাখালে ।ভিন্নধর্মী যুবকটি বিভিন্ন ভাবে মেয়েটিকে প্রলোভিত করে প্রেমের ফাঁদে ফেলে, একটি মন্দিরে নিয়ে গিয়ে শাঁখা সিঁদুর পরিয়ে তকে বিয়ে করে ।এরপর নিয়ে যায় গুযাহাটিতে।সেখানে দু বছর কাটিয়ে বাড়ি আসবে বলে দশ দিন আগে মেয়েটিকে নিয়ে ট্রেনে চেপে বদরপুর ষ্টেশনে পৌছায়।ষ্টেশনে পৌঁছনোর পর সে মেয়েটিকে শাঁখা সিঁদুর সরিয়ে ফেলতে বলে। নিয়ে আসে ভাঙ্গা বাজারে।আশ্রয় নেয় জনৈক ব্যক্তির ঘরে। ওই সময় ভিনধর্মের যুবকটি চাল চলনে মেয়েটির কাছে তার আসল পরিচয় ফাঁস হয়ে যায়।  ধরা পড়ার  পাঁচ ছয় দিন পর হঠাৎ মেয়েটিকে রেখে গা ঢাকা দেয় ভিন্নধর্মী যুবকটি। এতে বিদেশ বিভুইয়ে বিপদে পড়ে বাধ্য হয়ে আশ্রয়ের সন্ধানে বের হন মেয়েটি।এরপর ওই  বিজেপি নেতাদের হস্তক্ষেপে পুলিশ পর্যন্ত পৌছান। পুলিশ ভিন্নধর্মী যুবকটির খোঁজে নেমেছে। শীঘ্রই ধরা পড়বে বলে আশা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.