মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে এবার বাদ তৃণমূলের কাউন্সিলররা ! জল্পনা চরমে !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ পেলেন না
বিধাননগরের ডেপুটি মেয়র থেকে শুরু করে অন্য কাউন্সিলররা। শুক্রবার
মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক হওয়ার কথা রয়েছে। আগে প্রশাসনিক
বৈঠকে বিরোধীদের আমন্ত্রণ না জানাতে শোনা গিয়েছে। কিন্তু এবার সরকারি
দলের কাউন্সিলরদের আমন্ত্রণ না জানানোর খানিকটা জল্পনাও শুরু হয়েছে।
শুক্রবার মধ্যমগ্রামে বসতে চলেছে উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক। লোকসভা
ভোটের পর এই প্রথমবার। সেখানে জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা
থাকবেন বলেই জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বিধাননগর থেকে আমন্ত্রণ
পেয়েছেন পুরসভার কমিশনার পৃথা সরকার।
মেয়র হিসেবে সব্যসাচী দত্ত
ইস্তফা দেওয়ার পর নতুন কাউকে সেই পদে নিয়োগ করা হয়নি। এরইমধ্যে প্রশাসনিক
বৈঠকে পুরপ্রতিনিধিরা ডাক না পাওয়ায় জল্পনা তৈরি হয়েছে।
বিরোধী
রাজনৈতিক মহলের মত, প্রশাসনিক বৈঠকে কোনও কোনও পুর প্রতিনিধি বেফাঁস
মন্তব্য করতে পারেন বলে অনুমান। সেই জন্যই কোনও পুর প্রতিনিধিকে আমন্ত্রণ
জানানো হয়নি। সূত্রের খবর অনুযায়ী, বিধায়ক হিসেবে আমন্ত্রণ পাননি সব্যসাচী
দত্তও।









কোন মন্তব্য নেই