বিজেপি র Hojai জেলার Mahajan সম্পর্ক অভিযান
ভারতীয় জনতা পাৰ্টীর জিলা হোজাই জেলা কাৰ্যালয়ে মহা জন সম্পৰ্ক অভিযান।
------------------------------------
সঞ্জিত সরকার, হোজাই, ৭জুন :
দক্ষিনের রাজ্য কর্নাটকের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হাতে পরাজয়ের পর এবং আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে গেরুয়া দল বিজেপি মহা জন সম্পর্ক অভিযানের প্রতি বিশেষভাবে দৃষ্টি নিবদ্ধ করেছে ৷
এই 'মহা জন সম্পর্ক'অভিযানের অংশ হিসেবে আজ হোজাই শংকরদেব নগর স্থিত ভারতীয় জনতা পাৰ্টীর জেলা কাৰ্যালয়ে বিস্তৃত কাৰ্যসূচীর মাধ্যমে আয়োজন করা হয় মহা জন সম্পৰ্ক অভিযান। উক্ত জন সম্পৰ্ক মহা জন উপস্থিত অভিযান সম্পর্কীয় সভায় উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতা তথা পৃথিবী বিজ্ঞান বিভাগের কেন্দ্ৰীয় মন্ত্ৰী কিরেণ রিজিজু। হোজাই বিজেপি জেলা সভাপতি অনুপ দেব ওরফে চন্দন দেব, হোজাইর বিধায়ক রামকৃষ্ণ ঘোষ এবং লামডিং এর বিধায়ক শিবু মিশ্রের আহ্বান মৰ্মে দলটির সকল কৰ্মী এবং সাধারণ নাগরিকদের সাথে অনুষ্ঠিত হয় মহা জন সম্পৰ্ক অভিযান। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী সরকারের ৯বছর পূৰ্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে বুথ কমিটীর থেকে শআরম্ভ করে কেন্দ্ৰীয় কমিটি পর্যন্ত শহর নগর তথা রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাস করা সাধারণ নাগরিক মোদী সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কাজে কতটুকু উপকৃত হয়েছেন তা প্ৰত্যেকটি পরিবারের বাড়ী বাড়ী গিয়ে পরিদৰ্শন করার জন্য নিৰ্দেশ প্ৰদান করা হয় মহা জন সম্পর্ক সভায়। উল্লেখ্য, ক্ষমতার লোভে মত্ত হয়ে হোজাই সহ রাজ্যের প্রায় সর্বত্র শাসক দল বিজেপির একাংশ নেতা-পালিনেতা জনসেবা শিকেয় তুলে নিজেদের আখের গোছাতে 'কুছ পরোয়া নেহি' গোছের আচরণ করে চরম দুর্নীতি ও ব্যাপক হারে স্বজন তোষণে লিপ্ত হয়ে দলের সর্বনাশ ডেকে আনছেন ৷ এমতাবস্থায় আসন্ন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন গেরুয়া দলটির জন্য 'এসিড টেস্ট' বলা যায় ৷ তাই রাজ্যের শাসক দল বিজেপির জন্য এই 'মহা জন সম্পর্ক' অভিযানের গুরুত্ব অপিরিসীম ৷








কোন মন্তব্য নেই