রেপড বলবেন?না প্রেগনেন্ট বলবেন ? না লাভ আফ্যায়ার্স বলবেন?প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর
নয়া ঠাহর,কলকাতা: নদিয়ার হাঁসখালির ধর্ষণের ঘটনাকে একটা ছোট ঘটনা বলে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনের উদ্বোধন করে নদিয়ার ঘটিনা সম্পর্কে প্রশ্ন তোলেন" আপনি রেপড বা ধর্ষিতা বলবেন ? না প্রেগনেন্ট বা বা অর্ন্ত সত্ত্বা বলবেন? না প্রেমঘটিত সম্পর্ক বলবেন ? পুলিশকে জিজ্ঞাসা করলাম। ঘটনাটি খারাপ গ্রেফতার হয়ে গেছে।" মুখখুলে মুখ্যমন্ত্রী বিরোধীদের আক্রমণের শিকার হয়েছেন। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন তদন্তের আগেই নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে এক মহিলাকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার চেস্টার অভিযোগ এসেছে। উত্তর দিনাজপুর এক 8 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বীরভূমের এক গ্রামে আদিবাসি নাবালিকা কে ধর্ষণের অভিযোগে তার নিজের বাবা সহ চার জনকে পুলিশ গ্রেফতার করেছে। ধর্ষনের ঘটনা নিয়ে যখন রাজ্য সমালোচনা র ঝড় উঠেছে তখন তৃণমূল কংগ্রেস এর মুখপাত্র কুণাল ঘোষ এর এক মন্তব্যে ও ঝড় উঠেছে তিনি বিধাননগরের বিশেষ আদালতে বলেন" এখন এস এস কে এমের উডবার্ন ওয়ার্ড অসুস্থদের চিকিৎসা স্থল নয় ওটা কয়েদিদের ঠাঁই।" এই ওয়ার্ডে ভর্তি আছেন অনুব্রত মণ্ডল।








কোন মন্তব্য নেই