Header Ads

তেজপুরে গাড়ি চোরদের গ্রেফতার

মাত্র তিন দিনের ভেতরেই তেজপুরের বলেরো চুরি করা লোকদেরকে গ্রেফতার ....
পিন্টু রয় , তেজপুর ১২ এপ্রিল : তেজপুরের ইতিহাসে গাড়ি চুরির মামলায় একসাথে  সাতটি গাড়ি কোন দিনই চুরি হয়নি । তবে গত বৃহস্পতিবার চোরের একটি দল এই অসম্ভব কাজ সম্ভব করে দেখিয়েছিল যদিও শোণিতপুর জেলার পুলিশ অধিক্ষক ধনঞ্জয় গুনাবত এ এক বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া গাড়ি সহ চোরের দলটিকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে । উল্লেখ্য যে তেজপুর স্থিত মহেন্দ্র ডিলার থেকে গত বৃহস্পতিবার একটি চোরের দল সাতটি বলেরো পিকআপ গাড়ি চুরি করতে সক্ষম হয় , এই বৃহৎ চুরির পর তেজপুর পুলিশ শষ্টম হয়ে উঠেছিল । জেলাটির পুলিশ অধিক্ষক অরুণাচল এবং নাগাল্যান্ড এর পুলিশ এর সহায় নিয়ে মাত্র তিন দিনের ভেতরেই পাসীঘাট থেকে চুরি হওয়া সমস্ত গাড়ি সহ ছয়জন চোরকেও গ্রেফতার করতে সক্ষম হয় । গ্রেফতার করা ছয়জন বর্তমান পুলিশের হেফাজতে আছে এবং এই চুরিকাণ্ডে আরও কে জড়িত আছে তা অনুসন্ধান চালাচ্ছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.