তেজপুরে চুরি কাণ্ড 7 টি গাড়ি চুরি
তেজপুরে ভীষণ চুরি কান্ড , সাতটি বলেরো পিকআপ গাড়ি চুরি করে উধাও ....
পিন্টু রয় , তেজপুর ১০ এপ্রিল : একটি নয় , দুটি নয় , একসাথে সাতটি বলেরো পিকআপ গাড়ি চুরি করে পলায়ন করতে সক্ষম হয় চোরের দলটি । উল্লেখযোগ্য যে শোণিতপুর জেলার মুখ্য সহর তেজপুর ডেকারগাঁও স্থিত মাহিন্দ্রা ডিলারের গুদাম এ বৃহস্পতিবার রাত বারটা নাগাদ দশ-বার জনের একটি চোরের দল প্রবেশ করে উক্ত ডিলারের দুজন চকিদারকে মার-ধর করে এবং মুখ,হাত-পাও বেঁধে চাকু দেখিয়ে চুপ করে রেখে দেয় । এর পর চোরের সেই দলটি গুদাম এ রাখা এক-এক করে সাতটি বলেরো পিকআপ গাড়ি চুরি করে উধাও হয়ে যায় । কোনো মতে প্রায় তিন-চার ঘণ্টা পর সেই চকিদার দুজন হাত-পা এর রোসি খুলে মেনেজারকে ফোন করে ঘটনার বিষয়ে অবগত করে । এর পর মেনেজার স্থানীয় পুলিশকে উক্ত ঘটনার বিষয়ে জানায় । স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় বিশ কিলোমিটার দূর সূলুঙ নামের অঞ্চলে রাষ্ট্রীয় রাস্তার কিনারে একটি বলেরো পিকআপ গাড়ি উদ্ধার করতে সক্ষম হয় যদিও বর্তমান পর্যন্ত আরও ছয়টি গাড়ির কোনো সন্ধান বের করতে সক্ষম হয়নি । অত্যন্ত লক্ষণীয় কথাটি হলো যে তেজপুরের ইতিহাসে গাড়ি চুরির মামলায় এত বড় চুরি এর পূর্বে সংঘটিত হয়নি , তবে এই চুরি এত সহজ ভাবে সম্ভব কি করে হলো এই এক বড় প্রশ্ন উত্থাপন হয়েছে জনসাধারণের মধ্যে । উল্লেখ্য যে গত বৃহস্পতিবার শোণিতপুর জেলার পুলিশ অধিক্ষক হিসেবে সুশান্ত বিশ্ব শর্মা নিযুক্তি হয় । এই ঘটনা তার জন্য অতি দুর্ভাগ্য যদিও তিনি তেজপুর সদর থানার ওসি মিন্টু বড়ো এবং ডেকারগাঁও স্থিত বেবেজিয়া থানার আইসি দিগন্ত সৈকিয়াকে নিলম্বিত করে দিয়েছে । অভিযোগ মতে উক্ত ঘটনায় এই দুজন পুলিশ অফিসার কিছু অবহেলা করেছে । এখন লক্ষণীয় কথা হলো যে এই বৃহৎ চুরি কাণ্ডটিতে জড়িত লোকদেরকে গ্রেফতার করতে তেজপুর পুলিশ সক্ষম হবে কি ? যদিও সক্ষম হয় তবে কত দিন লাগবে গ্রেফতার করতে এই নিয়ে চর্চা হচ্ছে সমগ্র তেজপুর শহরে ।








কোন মন্তব্য নেই